ডেস্ক রিপোর্ট : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, এনডিসি-কে একই মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদে নিয়োগপূর্বক পদায়ন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মোঃ হাসিবুল আলম-কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব; কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান-কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোঃ কামাল হোসেন-কে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।
এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম ফজলুল হক ও মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোঃ সামসুল আরেফিনকে পদোন্নতি প্রদানপূর্বক যথাক্রমে পরিকল্পনা কমিশনের সদস্য এবং মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব পদে পদায়ন করা হয়েছে।
আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
স্টাফ রিপোর্টার : সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীসহ সকল পক্ষের স্বার্থ রক্ষায় আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত ...
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
সব মন্তব্য
No Comments