ডেস্ক রিপোর্ট: সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারিবৃন্দ একনিষ্ঠভাবে কাজ করছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার বিকেলে সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারি ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারিরা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একনিষ্ঠভাবে কাজ করছে। কোনো একটা ভুল বিবৃতির জন্য সরকারের রাজনৈতিক অংশের সাথে কর্মকর্তা-কর্মচারিদের ঘনিষ্ঠ সম্পর্ক এবং যে ঘনিষ্ঠভাবে কাজের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে, তা বিনষ্ট হতে পারে না, হয়নি এবং হবেও না। তাই আপনাদেরকে অনুরোধ জানাবো যে আজকে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’
তথ্যমন্ত্রী এসময় দেশের অগ্রগতি প্রসঙ্গে বলেন, আগে ভারতে যখন নির্বাচন হতো তখন কোনো কোনো রাজনৈতিক দলের নেতা বক্তৃতায় মানুষকে বলার চেষ্টা করতো যে বাংলাদেশ থেকে গরীব লোকজন আমাদের দেশে চলে আসবে। স্রষ্টার কৃপায় বাংলাদেশের মানুষ এখন ভারতের মানুষের চেয়ে মাথাপিছু আয়ের দিক দিয়ে ওপরে। আজকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ২শ’ ২৭ ডলার। আর পাকিস্তান মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৫শ’ ৪৩ ডলার, ভারতের ২ হাজার ৬৪ ডলার। আর এ উন্নয়নের পেছনে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের কাজের অবদান অনস্বীকার্য, বলেন ড. হাছান।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments