রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি; আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে বিজয়ী করতে বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ৭১'র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার সন্তান সাইফুল ইসলাম রকি রাত-দিন একাকার করে ধানের শীষ প্রতিকের সমর্থনে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন। তিনি তার নিজ এলাকা উপজেলার উদয়কাঠী ইউনিয়নে দলের নেতা-কর্মীদের নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে তীব্র শীত উপেক্ষা করে নাওয়া-খাওয়া ভুলে কাকডাকা ভোর থেকে গভীর রাত অবধি দলীয় প্রার্থীর উঠান বৈঠক, হ্যান্ডবিল বিতরণ, হাট-বাজার ও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থণায় গণসংযোগসহ ব্যাপক প্রচারণা চালিয়ে গোটা এলাকায় ধানের শীষের পক্ষে গণজাগরন সৃষ্টি করেছেন। এছাড়াও তিনি বানারীপাড়া পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ অংশ নিয়েছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রকি বলেন বানারীপাড়া ও উজিরপুরসহ সারা দেশে ধানের শীষ প্রতিকের পক্ষে গণজাগরন সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ্ ১২ ফেব্রুয়ারী ভোটে এর প্রতিফলন ঘটবে এবং জনগনের অকুন্ঠ সমর্থনে বিএনপি সরকার গঠন করে দলের চেয়ারম্যান তারেক রহমানের যোগ্য নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধশালী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাবে। ###
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments