পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক নিখোঁজ হয়েছেন। রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলার পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাঝারদিয়াড়ে এই ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- এনামুলের ছেলে রাজু, এন্তাজুলের ছেলে সবুজ,খলিলের ছেলে মোহাম্মদ আলী ও কালামের ছেলে ফারুক।
রাত ৯টার দিকে পবার ৪ নম্বর হরিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,১৬ জন শ্রমিক দিনের কোনো একসময় পদ্মার চরে কাজে গিয়েছিলেন। সেখানে কাজ শেষে তারা একটি ডিঙি নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকাতে থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও চারজন শ্রমিক পদ্মার পানিতে ডুবে যান।
তিনি আরও বলেন, সঙ্গে থাকা অন্য শ্রমিকরা অনেক চেষ্টা করেও নিখোঁজদের উদ্ধার করতে পারেনি। পরে বিষয়টি রাজশাহী সদর ফায়ার সার্ভিসকে জানানো হয়। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদের আসার কথা রয়েছে।
এ বিষয়ে পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, কেউ বলছেন তিনজন আবার কেউ বলছেন চারজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি রাজশাহী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা উদ্ধার অভিযানে যাবেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেরনশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলা ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল বুধবার (২০মে) দুপুরে উপজেল ...
সব মন্তব্য
No Comments