ডেস্ক রিপোর্ট: কুরবানির প্রাণির নির্ধারিত হাটের বর্জ্য ও কুরবানি পরবর্তী বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের লক্ষ্যে সকল সিটি কর্পোরেশন ও পৌরসভা বিনামূল্যে পরিবেশসম্মত ব্যাগ সরবরাহ করবে। স্বাস্থ্যসম্মত ও পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে প্রতিটি হাটে মনিটরিং সেল স্থাপন করা হবে। এছাড়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কুরবানির বর্জ্য ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে গত ১৫ মে ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ এলাকায় প্রচারপত্র বিতরণের জন্য চার লাখ প্রচারপত্র মুদ্রণ করা হবে। এছাড়া, নির্দিষ্টস্থানে প্রাণি কুরবানিসহ সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি ঈদের আগের জুমা ও ঈদের নামাজের খুৎবার সময় প্রচার করা হবে।
এছাড়া, পরিবেশ দূষণ রোধকল্পে স্থানীয় হাট-বাজার ও উন্মুক্ত এলাকায় গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় প্রচারপত্র বিতরণ করা হবে।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments