রাহাদ সুমন,বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতার দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়। রোববার (৬ অক্টোবর) সকালে তাকে বরিশাল জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার ( ৪ অক্টোবর) গভীর রাতে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসা থেকে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও উপজেলার চাখার থেকে ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাব্বিরকে গ্রেফতার করা হয়। ওসির দায়িত্বে থাকা বানারীপাড়া থানার পরিদর্শক ( তদন্ত) মোমিন উদ্দিন জানান, বিএনপি নেতা আনিস মৃধার দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী সাব্বির ও সন্দেহভাজন আসামী মিজানুর রহমান এবং জাকির হোসেন মোল্লাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনিস মৃধা গত ২৫ আগস্ট সদ্য সাবেক বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৬ জন সুনির্দিষ্ট ও ৩০/৪০ জন নেতা-কর্মীকে অজ্ঞাতনামা আসামী করে ২০১৮ সালের ২ মে তার বসত বাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বালুর ড্রেজারে হামলা, ভাংচুর লুট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে মামলা দায়ের করেন।
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সব মন্তব্য
No Comments