সিলেট অফিস: হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারাজে পুনর্বাসন সহায়তা দিয়েছে নর্থ অ্যামেরিকাভিত্তিক টিভি চ্যানেল টিবিএন টোয়েন্টিফোর। ১৪ ডিসেম্বর শনিবার বিকেল ৩ টায় হবিগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। এসময় সহায়তার অর্থ অন্য কাজে ব্যয় না করে ঘর সংস্কারে কাজে লাগাতে দুর্গতদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান।
চলতি বছরের অগাস্টে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির মুখে হবিগঞ্জের নিম্নাঞ্চলের বাসিন্দারা। জেলার ৫টি উপজেলার ২২টি ইউনিয়নের প্রায় দশ হাজার পরিবার বন্যার পানিতে আক্রান্ত হয়।
এমন পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেয় নর্থ অ্যামেরিকাভিত্তিক টেলিভিশন চ্যানেল টিবিএন টোয়েন্টিফোর। সাহায্য এগিয়ে আসেন অ্যামেরিকায় বসবাসরত বাংলাদেশীরা। নিজেদের সামর্থ অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
সংগৃহীত অর্থ বন্যার্তদের মাঝে বিতরণের উদ্যোগ নেয় টিবিএন টোয়েন্টিফোর। হবিগঞ্জের বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে টিবিএন টোয়েন্টিফোর। খুঁজে বের করা হয় প্রকৃত ক্ষতিগ্রস্তদের
শনিবার হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩১ টি পরিবারকে ১০ হাজার টাকা করে পুনর্বাসন সহায়তা দেয়া হয়।
অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা বলেন, হবিগঞ্জ বন্যাপ্রবণ এলাকা হওয়ায় বছরের পর বছর ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন নিম্মাঞ্চলের বাসিন্দারা। বন্যায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে টিবিএন কর্তপক্ষকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের জেলা প্রশাসক বলেন, দুর্গতদের সহায়তায় সরকারের পক্ষ থেকে নানা কার্যক্রম চলমান রয়েছে। এসময়, পুনর্বাসন সহায়তার অর্থ ঘর সংস্কারে ব্যয় করার পরামর্শ দেন তিনি।
টিবিএন টোয়েন্টিফোরের সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট বিপ্রজিৎ চন্দ এর সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বাপা হবিগঞ্জের সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, বিশিষ্ট চিকিৎসক সৈয়দ আবরার জাবের, নাট্যকার সিদ্দিকী হারুন, টিবিএন টোয়েন্টিফোরের জেনারেল ম্যানেজার নুরুল মোত্তালিব চৌধুরী, আয়েশা আক্তার প্রমুখ।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments