রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায়
উপজেলার বাইশারী এমটিভি ব্রিক ফিল্ডের মালিক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদারের হামলায় ইট ভাটার চার শ্রমিক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা গুরতর আহত অবস্থায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে ভর্তি করেছে।
আহতরা হলো, ইট ভাটা শ্রমিক মোঃ সাজিদ মীর, মোঃ ইলিয়াস মীর, ইউসুফ মীর এবং মোঃ জুয়েল হাওলাদার। এ ব্যাপারে
ইট ভাটার শ্রমিক আহত মোঃ সাজিদ মীর বাদী হয়ে বানারীপাড়া থানায় ২১ মার্চ সোমবার বিকেলে অভিযোগ দায়ের করে। জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে এমটিভি ব্রিক ফিল্ডের মালিক বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার ইট তৈরির কাজ খারাপ হওয়ায় সাজিদ মীরসহ শ্রমিকদের ডেকে নিয়ে এলোপাথাড়ি মারধর। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে।
এ ব্যপারে এমটিভি ব্রিক ফিল্ডের মালিক ও বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফোরকান আলী হাওলাদার বলেন, ওদের সাথে কথাকাটির এক পর্যয়ে কয়েকটা চরথাপ্পর দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্তের জন্য ওসি (তদন্ত) মোঃ জাফর আহম্মদকে ঘটনাস্থল পাঠানো হয়েছে।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments