ডেস্ক রিপোর্ট: স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ সম্প্রতি রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রে বাংলাদেশে প্রথম যুবসংসদ অধিবেশন-১ সফলভাবে আয়োজন করেছে।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মাননীয় একা টেরিনা সেমেনোভা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ান হাউজ ইন ঢাকা এর পরিচাল কমি. মাক্সিম দোব্রোখোতভ, রাশিয়ান ফেডারেশন এর সাংস্কৃতিক অনুষ্ঠান বিভাগ এর প্রধান জনাব প্রশান্ত বর্মণ, রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা মিস আমাতুলা খানোভা, এসইউবির ট্রাস্টিবোর্ড এর উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী নকী ও মার্কেটিং ও জনসংযোগ বিভাগের পরিচালক মি অসীম ভাটনাগার। অধিবেশনের সভাপতিত্ব করেন এসইবির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. নওজিয়া ইয়াসমিন।
সংসদে আর্থ-সামাজিক অবস্থা, সাংস্কৃতিক বিনিময়, উচ্চতর অধ্যয়নের সুযোগ, বৃত্তি এবং ব্যবসার সুযোগ সম্পর্কিত বিষয় আলোচিত হয়েছে। রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মিস একা টেরিনা সেমেনোভা প্রশ্নগুলো ভালোভাবে গ্রহণ করেছেন এবং উত্তর দিয়েছেন। এই অধিবেশনগুলি শিক্ষার্থীদের বৈশ্বিক দৃষ্টি ভঙ্গি বিকাশের জন্য অনন্য ভূমিকা রাখবে এবং দুই দেশের বন্ধুত্ব আরো দৃঢ় হবে বলে এসইউবির উপাচার্য প্রফেসর ড. নওজিয়া ইয়াসমিন আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি এসইবির শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য শুরু হয়, অনুষ্ঠানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা সহ প্রায় ১৫০ জন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন এবং শেষ অংশে শিক্ষার্থীদের হাতে আঁকামিস একা টেরিনার একটি স্কেচ উপহারদিয়েশেষহয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসইউবির সেন্টার ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর পরিচালক মিস তামান্না মাকসুদ।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments