রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: জেলার মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সুনামগঞ্জ-এর তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। ২৪ জুলাই (বুধবার) দুপুর ১২টা থেকে ১টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত-দু’দফায় এই অভিযান পরিচালিত হয়।
মধ্যনগর উপজেলার বাঙ্গালভিটা বিওপি ক্যাম্প সংলগ্ন কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় শাড়ি, থান কাপড়সহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দকৃত মালামালের বাজারমূল্য এক কোটি টাকারও বেশি।
জব্দকৃত মালামালের তালিকা তৈরি ও মূল্য নির্ধারণের কাজ এখনো চলছে।
গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বলেন, অবৈধ মালামালের যেকোনো তথ্য পেলে আমরা সংশ্লিষ্ট দোকান বা স্থানে সবসময় সতর্ক থাকি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করি।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানীর কর্মকাণ্ড বেড়ে গিয়েছিল। তবে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে এসব কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করা হয়।
এনএসআই ও সংশ্লিষ্ট বাহিনী সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments