স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া–এর ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউ দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও বিভিন্ন নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাব, লেনদেন বিবরণী, স্থিতি (ব্যালেন্স), অ্যাকাউন্ট খোলার তথ্য এবং প্রয়োজনীয় কেওয়াইসি (KYC) নথি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এসব তথ্য বিএফআইইউতে জমা দিতে বলা হয়েছে।
বিএফআইইউ সাধারণত সন্দেহজনক আর্থিক লেনদেন, মানি লন্ডারিং প্রতিরোধ ও আর্থিক অনিয়ম সংক্রান্ত অনুসন্ধানের অংশ হিসেবে এ ধরনের তথ্য তলব করে থাকে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কী অভিযোগ বা অনুসন্ধানের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বিএফআইইউ দেশের আর্থিক খাতের সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণ ও বিশ্লেষণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করে থাকে।
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
সব মন্তব্য
No Comments