স্টাফ রিপোর্টার: জুলাই-আগষ্ট গণঅভ্যূত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামীলীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এ ঘটনা আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক বলেও উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় (ওএইচএসিএইচআর) । এসব ঘটনা অধিকতর ফৌজদারি তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে সংস্থাটি।
১১৪ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামীলীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুত্বর মানবাধিকার লঙ্ঘন করেছে। এতে শতশত বিচারবহির্ভূত হত্যাকান্ড এবং হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে জোপূর্বক বলপ্রয়োগ করা হয়। একইসঙ্গে নির্বিচারে আটক, নির্যাতন এবং অন্যান্য ধরনের নিগ্রহের ঘটনা ঘটে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগষ্ট পর্যন্ত সংঘটিত অভিযুক্ত মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননা বিষয়ে একটি স্বাধীন ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন পরিচালনা করে।
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
সব মন্তব্য
No Comments