স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দদায়ক করতে সর্বাত্মক চেষ্টা করা হবে।
আজ ঢাকায় আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনের বিজয় হলে আসন্ন পবিত্র ঈদুল-আজহা ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে সড়ক ও মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অনুষ্ঠিতব্য সভা শেষে উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের একথা জানান।
উপদেষ্টা বলেন, ঈদযাত্রার সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না এবং কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সড়কে চাঁদাবাজি রোধে সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা সার্বক্ষণিক মনিটরিং করবে। এসময় যানজট এড়াতে কোরবানির পশুর হাট সড়ক ও মহাসড়ক থেকে দূরে স্থাপন করা হবে এবং বেপারিদের আর্থিক সুরক্ষার জন্য হাটে ব্যাংক বুথ থাকবে বলেও জানান তিনি।
উপদেষ্টা আরো বলেন, সড়কে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা রোধে দুর্ঘটনাপ্রবণ এলাকায় অতিরিক্ত নজরদারির ব্যবস্থা থাকবে এবং দ্রুত প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঈদের তিনদিন আগে অর্থাৎ ৪-৬ জুন এবং ঈদের ছুটি শেষ হওয়ার তিনদিন আগে অর্থাৎ ১২-১৪ জুন (জরুরি সেবা ব্যতীত) সড়কে ট্রাক, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে।
ফাওজুল কবির খান অতিরিক্ত ভাড়া আদায় রোধে, টিকিট কালোবাজারি, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধে এবং এবারের ঈদযাত্রাকে দুর্ঘটনামুক্ত, নিরাপদ ও স্বসিÍদায়ক করতে এর সাথে সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, সরকারের উর্ধ্বতন কর্মকর্তাগণ, পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments