উজিরপুর প্রতিনিধি: বরিশাল উজিরপুরের হারতা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল সোমবার সকাল ১০টায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্য নির্বাহী কমিটি ও সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ আনিসুর রহমান, সংরক্ষিত মহিলা আসন ৩২৮ এর সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। ছাত্রলীগ নেতা মিন্টুলাল মজুমদারের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন হারতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল মল্লিক প্রমূখ। এ সময় প্রধান অতিথি এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বের কারণে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। বিশেষ অতিথি মোঃ শাহে আলম এমপি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করার করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। দক্ষিণ অঞ্চলের ব্যাপক উন্নয়ন আওয়ামীলীগের আমলেই হয়েছে। বিএনপি শুধু সমালোচনা ছাড়া আর কিছুই বোঝে না। বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, আওয়ামীলীগের কাউন্সিলের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠন করে দলকে সুসংগঠিত করা হবে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী বলেন, আওয়ামীলীগের সংগঠনে কোন চাঁদাবাজ, মাদকসেবী, মাদক বিক্রেতাদের ঠাঁই হবে না। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে সুনীল বিশ্বাস, অভিলাষ হালদার, ডাঃ হরেন রায়, সাধারণ সম্পাদক পদে অমল মল্লিক, মিন্টুলাল মজুমদার, সিরাজুল ইসলাম, বিজয় দাস প্রার্থীতা ঘোষনা করেন।
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
সব মন্তব্য
No Comments