ফরিদপুর (পাবনা)সংবাদদাতাঃ বনওয়ারীনগর বাজারের প্রবেশ পথ চৌরাস্তা মোড় তেতুলতলা ও রুলদহ বাধ পর্যন্ত ড্রেজার পাইপের জন্য জনসাধারনের চলাচলে ভোগান্তি ও দূর্ঘটনা ঘটছে। এখানে সিএনজি স্ট্যান্ড ও আটো স্ট্যান্ড হওয়ায় ব্যাস্ততম চৌরাস্তা মোড়ে প্রচুর মানুষ সবসময় অবস্থান করে। ড্রেজার পাইপের জন্য সবসময় জ্যাম লেগে থাকে।পার ফরিদপুর দেওভোগ কাশিপুর, গোপালনগর , টিয়ারপাড়া, মৃর্ধাপাড়া,ডেমড়া ও ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যাওয়ার একমাত্র রাস্তা। ব্যাস্ততম রাস্তা উপর দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। চৌরাস্তার মোড়ের উপর পাইপ দেওয়ায় ভ্যান ও গাড়ী ঘোরাতে দূর্ঘটনা ঘটছে। প্রতিনিয়ত দূর্ঘটনায় মানুষ হতাহত হচ্ছে। এতে জনসাধারণের মধ্যে ক্ষোপের সৃষ্টি হয়েছে। জনগনের প্রশ্ন চৌরাস্তায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটলেও নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসন নিরব কেন? বালু ব্যবসায় ফরিদপুরের নির্বাচিত প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যরা সম্পৃক্ত থাকায় প্রশাসন ও নিবর ভুমিকা পালন করছে। এলাকাবাসীর চাওয়া প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত ড্রেজার পাইপ মোড় থেকে অপসারণ করে একটু সামনে সরিয়ে নিলে দূর্ঘটনা থেকে এলাকাবাসী রক্ষা পাবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
সব মন্তব্য
No Comments