ডেস্ক রিপোর্ট: নির্দলীয় তদারকি সরকারের নির্বাচন, খাদ্য, গ্যাস-বিদ্যুত সহ নিত্যপণ্যের দাম কমানো, স্বল্প আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, এবং দুর্নীতি, লুটপাট বন্ধের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর দক্ষিনণের শাহজাহানপুর আমতলায় সমাবেশ আয়োজন করে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গোড়ান শাখার অন্যতম নেতা রমেন চন্দ্র বর্মণের সভাপতিত্বে এবং শাহজাহানপুর শাখার অন্যতম নেতা জাহিদ নগরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা এবং ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীর, ঢাকা দক্ষিণ কমিটির সদস্য হযরত আলী, মঞ্জুর মইন, সিপিবি সবুজবাগ শাখার নেতা হরেন্দ্র নাথ মন্ডল, সিপিবি খিলগাঁও শাখার নেতা হাবিব হাসিবুর রহমান, সিপিবি সবুজবাগ শাখার সম্পাদক কফিল উদ্দিন, সিপিবি গোড়ান শাখার সহ-সম্পাদক অনিক রায়, শাহজাহানপুর শাখার নেত্রী ডালিয়া আক্তারসহ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
সব মন্তব্য
No Comments