ডেস্ক রিপোর্ট: ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, দুর্নীতিবাজ এমডি তাকসিম এ খানের অপসারণসহ বিভিন্ন দাবিতে আগামী ২১ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ এর সমর্থনে আজ ১৫ জুন বাসদ মতিঝিল থানা শাখার উদ্যোগে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
বিকেল ৫টায় মতিঝিল আইডিয়াল স্কুল ও কলোনী বাজারে পথসভা শেষে এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। পথসভাসমূহে বক্তব্য রাখেন আল কাদেরী জয়, রুখশানা আফরোজ আশা, অনীক কুমার দাস প্রমুখ।
সমাবেশ ও গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, ঢাকা ওয়াসা ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল নগরবাসীকে সুপেয় পানি সরবরাহের একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে। কিন্তু কালের পরিক্রমায় এ প্রতিষ্ঠানটি মুনাফালোভী বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তার ধারাবাহিকতায় বর্তমান সরকার গত ১৩ বছরে ১৪ বার পানির দাম বৃদ্ধি করলো। আর এই জনদুর্ভোগ বাড়ানোর ক্ষেত্রে দুর্নীতিবাজ ওয়াসা এমডি’র কারসাজি মুখ্য ভূমিকা পালন করছে। সরকার সকল নিয়ম-রীতি ভেঙে তাকসিম এ খানের মতো দুর্নীতিবাজকে ওয়াসার এমডি হিসেবে ৯ বার মেয়াদ বৃদ্ধি করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে পানির দাম বৃদ্ধি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং দুর্নীতিবাজ তাকসিম এ খানকে অপসারণের দাবি জানান।
সমাবেশসমূহ থেকে নেতৃবৃন্দ ওয়াসার পানির দাম বৃদ্ধি নয়, দুর্নীতি লুটপাট বন্ধসহ বিভিন্ন দাবিতে ২১ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ এর কর্মসূচি সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments