পিরোজপুর অফিস: পিরোজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বিদায়ী কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা এবং নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে শহরের পুরাতন জেলখানা রোডস্থ জেলা অবসর ভবনে সমিতির জেলা শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৩-২৫ মেয়াদের বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি প্রফেসর আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। নবনির্বাচিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের আজীবন সদস্য মো. মোকছেদ আলী খান। অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. মহিউদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ মো. তৈয়ব আলী হাওলাদার, প্রাক্তন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মনোয়ার হোসেন এবং সদস্য মুজাহিদুল সেলিমসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের শেষে বিদায়ী ও নবনির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী কমিটির সদস্যদের অবদানের জন্য ধন্যবাদ জানানো হয় এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের কল্যাণে কাজ করা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments