আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার ইউক্রেন ও মালদোভাকে ইইউ’র প্রার্থীর মর্যাদা দিয়েছেন। যুক্তরাষ্ট্র বলেছে তারা কিয়েভকে আরো উচ্চ-প্রযুক্তির এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলায় সক্ষম রকেট সিস্টেম পাঠাচ্ছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলের প্রধান শহরগুলো রাশিয়ান বাহিনী অবরুদ্ধ করে রাখা এবং গ্যাস ও শস্য রফতানিতে নিষেধাজ্ঞায় বিশ্বব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়ার পরে পশ্চিম সর্বশেষ পদক্ষেপ হিসেবে ইউক্রেন ও মালদোভাকে ইইউ’র প্রার্থীর মর্যাদা ঘোষণা করলো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশ এবং মালদোভা সম্পর্কে ইইউ’র সিদ্ধান্তকে ‘একটি অনন্য ঐতিহাসিক মুহূর্ত’ হিসাবে স্বাগত জানিয়েছে। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের এই দেশ দুটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে এবং এখন দেশ দুটি অবাধ চলাচল ও একটি সাধারণ বাজার সুবিধা পাবে।
জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের ভবিষ্যত ইইউ‘র মধ্যে’। তিনি কয়েক সপ্তাহ ধরে ফোনের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি বলেন, ‘আমরা জিতবো, পুননির্মান করবো, ইইউতে প্রবেশ করবো এবং তারপর বিশ্রাম নেব অথবা সম্ভবত আমরা বিশ্রাম নেব না।’
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইইউ নেতাদের সিদ্ধান্ত রাশিয়াকে ‘অত্যন্ত জোরালো সংকেত’ পাঠিয়েছে যে, ইউরোপীয়রা ইউক্রেনের পশ্চিমাপন্থী অকাক্সক্ষাকে সমর্থন করে।
হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে যে, তারা ইউক্রেনে উচ্চমানের মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমসহ আরো ৪৫০ মিলিয়ন ডলারের নতুন অস্ত্র পাঠাচ্ছে। হিমার্স সিস্টেম হিসেবে পরিচিত বর্ধিত পাল্লার এই রকেট নির্ভুলভাবে উৎক্ষেপণ এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
সব মন্তব্য
No Comments