রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী আরাফাত হোসেন রাজিব আত্মহত্যা করেছে। উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বাসিন্দা আরাফাত হোসেন রাজিব পেশায় একজন কৃষক । রাজিবের ভাই সাকিবুর রহমান জানান, শুক্রবার সকালে তার ভাই ও ভাবীর মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে রাগারাগি হলে ভাবী বিকালে বাবার বাড়ি চলে যায়। ওইদিন রাতে রাজিব রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে যায়। ২৮ মে শনিবার সকালে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের বেড়া ভেঙে ভিতরে ডুকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। স্ত্রীর সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে সবার ধারণা। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) আলী আর্শাদ জানান, ঘটনা জেনে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কারও অভিযোগ না থাকায় এবং লাশের ময়না তদন্ত না করার অনুরোধ করায় পরিবারের লোকজনের কাছে রাজিবের লাশ হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
সব মন্তব্য
No Comments