সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে ১০ ডিসেম্বর জেলা হানাদার মুক্ত দিবস ও বীরবিক্রম খোররম শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে জামালপুর শহরের বকুলতলা চত্বর থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম মিলনায়তনে মুক্তিযোদ্ধারা আলোচনা সভা মিলিত হন।
জামালপুর জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকিরের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান (বিপিএম), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসী, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম আকন্দ ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর প্রমূখ।
আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল ও দুপুরের খাবার বিতরণ করা হয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় জামালপুর সদরসহ জেলার সাতটি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সকালে শহরের বেলটিয়াস্থ বীরবিক্রম শহীদ খোররম স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জামালপুর সদর আসনে আওয়ামীলীগের প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক মূখ্যসচিব ও এসডিজিএসের সমন্বয়ক আবুল কালাম আজাদ, মুক্তিযুদ্ধ জাদুঘর,মুক্তিসংগ্রাম জাদুঘর,গান্ধি আশ্রম ও শহীদের পরিবারবর্গ।
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
সব মন্তব্য
No Comments