আনিছ আহমেদ: ভারত সীমান্তঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সীমান্তে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গজনী বিটের আঠারো ঝোড়া নামক এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জয়নাল আবেদীন, কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান।
বন্যহাতির মৃত্যু ঘটনায় প্রকৃতি ও পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলন গভীর উদ্বেগ প্রকাশ করে হাতি মৃত্যুর ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে হাতি মৃত্যুর রহস্য উদঘাটন করার জন্য জোর দাবি জানিয়েছেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ১১০২ নম্বর পিলারের কাছে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী বিটের আঠারো ঝোড়া নামক এলাকার ঝোড়ায় কয়েকজন রাখাল একটি বন্যহাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তারা বন বিভাগকে জানান। পরে সংবাদ পেয়ে বন বিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিটের কর্মকর্তা ও বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি উদ্ধার করেন।উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, হাতিটি মাদি। বয়স ৭ থেকে ৮ বছর। হাতিটি আনুমানিক একদিন আগে মারা যেতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হতে পারে। নমুনা নেওয়া হয়েছে। ল্যাবে পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
রাংটিয়া রেঞ্জের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মকরুল ইসলাম আকন্দ বলেন, ময়নাতদন্তের পর এটিকে ঘটনাস্থলের পাশেই মাটিচাপা দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে তিনি জানান।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments