ডেস্ক রিপোর্টঃ করোনা মহামারীর মধ্যেও ২০২০-২১ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণ বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলের সংখ্যা বেড়েছে। এ সময়ে মোট ২৪ লাখ ৩০ হাজার ৬৪৫ জন কর সনাক্তকরণ নাম্বারধারী (টিআইএন) রিটার্ন জমা করেছেন, যা এর আগের বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি।
এনবিআরের হিসাবমতে ২০১৯-২০ অর্থবছরে আয়কর রিটার্নের সংখ্যা ছিল ২১ লাখ ১৪ হাজার ৩৮৫। সেই তুলনায় সদ্যবিদায়ী অর্থবছরে ৩ লাখ ১৬ হাজার ২৬০টি রিটার্ন বেশি জমা পড়েছে।
এ বিষয়ে এনবিআরের সদস্য (আয়কর নীতি) মো. আলমগীর হোসেন বলেন, গত অর্থবছরের পুরো সময়টা আমরা করোনা মহামারির মধ্যে দিয়ে পার করেছি বটে, তবে প্রধানমন্ত্রীর নির্দেশে এসময়ে এনবিআর মানুষের পাশে দাঁড়াতে চেস্টা করেছে। একদিনের জন্য হলেও রাজস্ব অফিস বন্ধ করা হয়নি। কর সংক্রান্ত সব ধরনের সেবা উন্মুক্ত থাকায় রিটার্ন দাখিলের পাশাপাশি রাজস্ব আহরনও বেড়েছে বলে তিনি মন্তব্য করেন।
এছাড়া উৎসে কর আদায়ের ক্ষেত্রে মনিটারিং জোরদার ও আইনগত কিছু পরিবর্তন আনায় রাজস্ব আহরণ বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। আলমগীর হোসেন বলেন, সকল টিআইএনধারীরর জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় এবার রিটার্ন জমার সংখ্যা বেড়েছে। এছাড়া রিটার্ন দাখিলের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে, যার সুফল আমরা দেখতে পাচ্ছি বলে তিনি উল্লেখ করেন।
দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা ৫৬ লাখ। এদিকে, ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার কোটি টাকা, যা বিগত অর্থবছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আয় ছিল ২ লাখ ১৬ হাজার ৫৪০ কোটি টাকার।
আলোচ্য সময়ে আয়কর রাজস্বের পরিমাণ ৮৫ হাজার ২২৪ কোটি টাকার, মূল্য সংযোজন কর (মূসক) থেকে অর্জিত আয় ৯৭ হাজার ৪৯০ কোটি টাকা এবং শুল্ক কর থেকে অর্জিত আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭ হাজার ১৫০ কোটি টাকা।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments