স্টাফ রিপোর্টার: আগামী ১২ ফেব্রুয়ারির গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের ভেতরে সাংবাদিক এবং নির্বাচন পর্যবেক্ষকদের মোবাইল ফোন বহনের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ফলাফল সংগ্রহের জন্য স্থাপিত বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত তথ্য সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে অনুমোদিত সাংবাদিক এবং নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। তবে ভোটের গোপনীয়তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রচলিত নির্বাচন বিধিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমকর্মী এবং পর্যবেক্ষকদের কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে তথ্য সংগ্রহে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে একযোগে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments