স্টাফ রিপোটার: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে গত বৃহস্পতিবার অল্প বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা এবং মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের প্রাণহানির ঘটনা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, সরকারের চরম দুঃশাসনে মানুষের জীবন সস্তা ব্যয়যোগ্য বস্তুতে পরিণত হয়েছে। অন্যদিকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবিকাকে সাধ্যের অতীতে পরিণত করেছে। নেতৃবৃন্দ বলেন, তথাকথিত আকাশছোঁয়া উন্নয়নের বুলি মানুষের পেটে খাদ্যের যোগান দিতে পারছে না। উল্টো দুর্বিষহ দারিদ্র্যতা শ্রমজীবী মানুষকে গ্রাস করেছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সিন্ডিকেট ভাঙা, সারাদেশে রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুসহ উৎপাদক ও ক্রেতা সমবায় গড়ে তোলার দাবিতে সিপিবি কেন্দ্রীয় কমিটি ঘোষিত দুইদিনের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সম্পাদকমÐলীর সদস্য আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, সম্পাদকমন্ডলীর সদস্য ত্রিদিব সাহা, সেকেন্দার হায়াৎ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চিরকাল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পথ হিসেবে সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণকেই সমাধানের পথ হিসেবে সবাই জেনে এসেছে। স্বৈরাচারী সরকারের বাণিজ্যমন্ত্রী আজ দেশবাসীকে সবক দিচ্ছেন সিন্ডিকেট মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে গোটা বাজার ব্যবস্থা বিপর্যস্ত হবে। নেতৃবৃন্দ বলেন, এই ‘বেহায়া’ বাণিজ্যমন্ত্রীকে অপসারণ না করে প্রধানমন্ত্রী জানান দিয়েছেন নিত্যপণ্যের বাজারে চলমান অবাধ লুটপাট ও নৈরাজ্যের তিনিও একজন হোতা। বড় বড় অর্থনীতিবিদগণ নানান নসিহত প্রদান করলেও পরিস্থিতির কোনো হেরফের হচ্ছে না কারণ রাজনৈতিক পরিবর্তন ব্যতিত দ্রব্যমূল্যের বাজার জনসাধারণের নাগালের মধ্যে রাখার কর্মসূচি গ্রহণ সম্ভবপর নয়।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ...
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
সব মন্তব্য
No Comments