ডেস্ক রিপোর্ট: শাকিব-বুবলী যখন শিরোনামের শীর্ষে ঠিক তখনই সামনে এল শাকিবকে নিয়ে আরেক ঘটনা। এই ঘটনাটি একটি ১৩ বছর বয়সী কিশোরীকে নিয়ে। ১৩ বছর বয়সি এই কিশোরীর নাম খাদিজা। একটিবার শাকিব খানের সঙ্গে দেখা করার জন্য নরসিংদী থেকে পালিয়ে এসেছে এই কিশোরী।
মধ্যরাতে কান্না অবস্থায় শাকিবের বাড়ির নিচে ঘণ্টার পর ঘণ্টা প্রহর গুনে যাচ্ছে এই কিশোরী। খাদিজা শাকিব খানের বড় ভক্ত। সময় টিভি
ফেসবুকে এই কিশোরীর ভিডিও তে প্রকাশ হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তরে কিশোরী বলেন, টিভিতে শাকিব খানের বর্তমান নিউজ দেখে বাসায় না জানিয়ে চলে এসেছেন তিনি।
ভাইরাল হওয়া ১৮ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে কিশোরী প্রথমে জানায়, শুধু শাকিবকে একনজর দেখার জন্যই নাকি সে ঢাকায় এসেছে।
শাকিবের গুলশানের বাড়িতে দাঁড়িয়ে থাকা ওই মেয়ে কোনোভাবেই শাকিবের সঙ্গে দেখা না করে বাড়ি ফিরে যাবে না। ওই ভিডিওতে খাদিজাকে মায়ের সঙ্গেও কথা বলতে দেখা যায়। শাকিবকে নকল করে করা খাদিজার টিকটক ভিডিও ভাইরাল হয়েছে, মায়ের সঙ্গে কথোপকথনে তা স্পষ্ট হয়।
একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে কিশোরী খাদিজা শাকিবকে অনুরোধ করে তার কাছে আসার জন্য। ভবিষ্যতে অভিনয় করতে চায় এই কিশোরী।
মধ্যরাতে ১৩ বছরের কিশোরী মেয়ে খাদিজা রাস্তায় কতটা নিরাপদ এ বিষয়ে শাকিবের বাড়ির গার্ডের সঙ্গে কথা বললে গার্ড জানান, কোনোভাবেই শাকিবের সঙ্গে দেখা করার নিয়ম নেই।
বরং নিরাপত্তার জন্য পুলিশের কাছে সোপর্দ করার ব্যবস্থা করা যেতে পারে।
আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments