সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) তানোর: রাজশাহী জেলার তানোর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ৪নং সরনজাই ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার গোল্লাপাড়া আওয়ামী লীগের দলীয় পার্টি অফিসে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
তানোর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ তাসাদ্দেক হক চৌধুরী লিটন ও সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়, এতে ৪ নং সরনজাই ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নাজমুল হক মিষ্টি ও সাধারণ সম্পাদক আপেল মাহমুদকে আগামী ৩ বছর মেয়াদ করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটি ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মাহাবুর ইসলাম মাহাম। তানোর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব সাইদুর রহমান সরকার সাঈদ প্রমুখ।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments