স্টাফ রিপোটার: রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন গোবিন্দপুরে মাদক বিরোধী মিছিল করেছে স্থানীয় এলাকাবাসি।
বুধবার বিকালে মাদক বিরোধী মিছিলে নেতৃত্ব দিয়েছেন ৬২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোস্তাক আহমেদ। উপস্থিত ছিলেন দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, হাজি মো: মোকতার হোসেন, হোসেন মোহাম্মদ খোকনসহ স্থানীয় এলাকাবাসি। পরে মিছিলটি গোবিন্দপুরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় কাউন্সিলর আলহাজ্ব মোস্তাক আহমেদ বলেন, আজকে গোবিন্দপুরবাসি মাদকের বিরুদ্ধে জেগে উঠেছে। এখন থেকে এই এলাকায় কোন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীর স্থান হবে না। এই বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক নিমূলে কঠোর অবস্থানে রয়েছে। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যেখানেই মাদক ব্যবসা হবে, সেখানেই প্রতিবাদ করতে ।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments