স্টাফ রিপােটার: রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন মহাসড়ক ব্যতীত সর্বত্র চলাচলের অনুমতি প্রদান করে সুপ্রিম কোর্টের দেয়া আদেশে স্বস্তি ও আনন্দ প্রকাশ করে অবিলম্বে ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের জন্য প্রণীত খসড়া ‘ থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন নীতিমালা-২০২১’ চুড়ান্ত ও বাস্তবায়ন এবং সড়ক-মহাসড়কে বিকল্প লেন নির্মাণের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। আজ ১৩ এপ্রিল সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রিকশা, ব্যটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ আয়োজিত আনন্দ সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন। আনন্দ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি ও স্কপ নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সাধারন সম্পাদক আহসান হাবিব বুলবুল, সংগ্রাম পরিষদের উপদেষ্টা রতন মিয়া, এস এম কাদির, সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সংগ্রাম পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে মেহেদী হাসান, তানভীর নাঈম, জালাল আহমেদ, দাউদ আলী মামুন, মোঃ মামুন, রহমতউল্লাহ প্রমুখ।
আনন্দ সমাবেশ শেষে একটি বিজয় মিছিল জাতীয় প্রেসক্লাব চত্বর, তোপখানা রোড, পল্টন মোড়, বিজয়নগর, সেগুবাগিচা হয়ে তোপখানা রোডে এসে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
স্টাফ রিপোর্টার: ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উ ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
সব মন্তব্য
No Comments