রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন সরদারকে (৫১) গ্রেফতার করা হয়েছে।
থানা সুত্রে জানা গেছে, শনিবার (২ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক মিন্টুর নরোত্তমপুর গ্রামের বাড়িতে বানারীপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে জাহিদ হোসেন সরদারকে গ্রেফতার করে।
রোববার (৩ আগস্ট) সকালে তাকে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে পূর্বের দায়েরকৃত একটি মামলার অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা জানান, জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিশেষ অভিযানে সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন সরদারকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments