স্টাফ রিপোর্টার: রংপুরে আন্দোলনকারী শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং আরও কয়েকজনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। দুপুর সোয়া ১২টার দিকে রায় পাঠ শুরু হয়।
রায়ে সাবেক এএসআই মো. আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিকে একাধিক ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অতিরিক্ত সাজাও দেওয়া হয়েছে।
মামলার রায়ে দেখা যায়, মোট ৩০ আসামির মধ্যে বেশ কয়েকজনকে ১০ বছর, ৫ বছর, ৩ বছর এবং ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক এবং ছাত্রসংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরাও রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, আলোচিত এই মামলায় তদন্ত শেষে গত বছরের ২৪ জুন ৩০ জনকে আসামি করে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরবর্তীতে একই বছরের ৬ আগস্ট অভিযোগ গঠন করা হয় এবং ২৭ আগস্ট থেকে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে অবশেষে আজ রায় ঘোষণা করা হলো।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং আন্দোলন নতুন মাত্রা পায়।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments