ডেস্ক রিপোর্ট: এই পণ্যটির দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় দেশজুড়ে দেখা দিয়েছে চরম অস্থিরতা। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। সরেজমিনে দেখা গেছে, মিরপুরে দাম আরও বেশি। বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজিতে।
অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সরকার ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে। দীর্ঘ ১০ মাস পর গত সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কয়েকটি কাঁচা মরিচ বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। খবর আমাদের সম.কম
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সততা বাণিজ্যালয়, বিকে ট্রেডা, প্রমি এন্টার প্রাইজ এবং রয়েল ট্রেড ইন্টারন্যাশনাল কাঁচা মরিচ আমদানির জন্য অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। এসব প্রতিষ্ঠান ১৯’শ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি করবে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সততা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বাবলুর রহমান জানান, দেশে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে আমদানি করার সিদ্ধান্ত নেয়। এর ফলে গত রোববার আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (খামারবাড়ী) আমদানি করার জন্য অনুমতি চেয়ে আবেদন করলে কাঁচামরিচ আমদানির জন্য অনুমতি দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments