কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের একটি শোল মাছ। মঙ্গলবার সকালে ১০ ফুট দৈর্ঘ্য এবং দেড় ফুট প্রস্থ’র শোলটি মৎস্যবন্দর আলীপুর আড়ৎ ঘাটে নিয়ে আসে জেলেরা। পরে মৎস্য ব্যবসায়ি মো.আব্দুর রহিম খান এ মাছটি ২০ হাজার টাকায় ক্রয় করে ঢাকায় পাঠিয়ে দিয়েছেন। মাছটি এক নজর দেখতে আড়ৎপট্টিতে ভীড় করে অসংখ্য মানুষ। তবে অনেকেরই মন্তব্য, শোল মাছ এত বড় হয়, তা আগে কখনো দেখিনি। সাগরের শোল সুস্বাদু এবং উপকারী মাছ। এটি দেখতে দেশী শোল মাছের মতই। যারা এ মাছ সম্পর্কে জানেন তারাই এ মাছ ক্রয়ে আগ্রহ প্রকাশ করেন বলে মৎস্য ব্যবসায়িরা জানান।
স্থানীয় ও মৎস্য ব্যবসায়িদের সূত্রে জান যায়, বঙ্গোপসাগরের সোনর চর পয়েন্টে বাশখালির হাছানুল মাঝি নামের এক জেলের জালে তিন দিন আগে এ মাছটি ধরে পরে। মাছটির ওজন বেশি হওয়ায় জাল থেকে ট্রলারে তুলতে অনেক বেগ পেতে হয়েছে। সোমবার পর্যন্ত মাছটি জীবিত ছিলো বলে ট্রলার মাঝি হাসানুল জানান।
মৎস বন্দর ব্যবসায়ি মো.আব্দুর রহিম খান বলেন, এর আগেও জেলেদের জালে শোল মাছ ধরা পড়েছে। তবে এত বড় ছিলোনা। মাছটি ঢাকার ঢাকার বাজারে পাঠানো হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন,সাগরে শোল মাছ পাওয়া যায়, তবে এত বড় আকারের সাধারনত দেখা যায় না। এ মাছগুলো গভীর সমুদ্রে বিচরন করে বলে তিনি সাংবাদিকদের জানান।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments