আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু কাশ্মীরে বন্দুকধারীদের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন ১২ জন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে জম্মু কাশ্মীরে পহেলগামের পাহাড়ের চড়াইয়ে বৈসরনে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই জন বিদেশী পর্যটক রয়েছে বলে এক প্রতিবেদনে ভারতের সংবাদ মাধ্যম গণশক্তি এই খবর দিয়েছেন।
প্রশাসনের বরাতে গণমাধ্যমটি জানায়, পর্যটকদের ওপর হামলার ছবি ও ভিডিওতে মর্মান্তিক দৃশ্য ধরা পড়েছে। আহত ও নিহতা রক্ত্তদ অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। পরিবারের লোকেরা আর্ত চিৎকার করছেন। বন্দুকধারীরা গুলি ছুটতে থাকলে অনেকে প্রাণ বাঁচাতে আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন।
পহেলগাম থেকে হামলার স্থান বৈসরণের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার।
ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ঘটনাস্থলে ছুটেছেন।
সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রী। বিস্তীর্ণ সবুজ বনভূমি এই এলাকা পর্যটকদের কাছে মিনি সুইজারল্যান্ড।
স্থানীয়রা বলেছে, জম্মু কাশ্মীরে সন্ত্রাসীরা আগেও একাধিকবার হামলা চালিয়েছে। তবে সাধারণ পর্যটকদের ওপর হামলা করেনি।
পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন 'দ্যা রেসিস্ট্যান্স ফ্রন্ট' হামলার দায় স্বীকার করেছেন।
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
সব মন্তব্য
No Comments