ডেস্ক রিপোর্ট: দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের ছবিতে কাজ করছেন শাহরুখ খান। ছবিতে কিং খান ছাড়াও রয়েছেন দীপিকা পাডুকোন, প্রিয়মণি, নয়নতারা, সানায়া মালহোত্রা, সুনীল গ্রোভর ছাড়াও বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা। আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, শোনা যাচ্ছে ছবির নাম ‘লায়ন’।
দক্ষিণ মুম্বইয়ে ‘লায়ন’-এর জোরকদমে ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন কিং খান-অ্যাটলি কুমাররা। কোলাবা এলাকার একটি হাসপাতালে চলছে ছবির শ্যুটিং। আপাতত ১০দিন ধরে চলবে এই শ্যুটিং পর্ব। এরপরই সিদ্ধার্থ আনন্দের ছবি ‘পাঠান’-এর শ্যুটিং করতে দীপিকাকে সঙ্গে নিয়েই স্পেন রওনা দেবেন বলিউড বাদশা।
দেশে ফিরেই অ্যাটলি কুমারের ছবির বাকি শ্যুটিং শেষ করবেন শাহরুখ। অপেক্ষায় রয়েছে রাজকুমার হিরানি পরিচালিত ছবির শ্যুটিংও। ২০১৮ সালে সিনেপর্দায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। পরিচালক আনন্দ এল রাইয়ের ‘জিরো’তে। বছর তিনেক ধরেই অনুরাগীরা সিনেপর্দায় কিং খানের ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছেন।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments