ডেস্ক রিপোর্ট: সদ্য স্বাক্ষরিত শান্তি চুক্তি একতরফাভাবে লংঘন করে মানবতার শত্রু ইসরাইল পবিত্র মাহে রমজানে সেহরীর সময়ে গাজায় নির্বিচারে বোমা হামলা করে একদিনে সহস্রাধিক বেসামরিক মুসলিম নারী, শিশু ও বৃদ্ধকে হত্যা করেছে। তথাপি বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের দৃশ্যমান কোন পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না, এটা খুবই দুঃখজনক। অথচ বর্তমান মুসলিম বিশ্বের উল্লেখযোগ্য শক্তিধর রাষ্ট্র ইরান, তুরষ্ক, কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশ একজোটে প্রতিবাদ করলে শুধু ভূঁইফোঁড় ইসরাইল নয়, তাদের ইন্ধনদাতা আমেরিকার মনেও কম্পন সৃষ্টি হতে বাধ্য। তাই মানবতার শত্রু ইসরাইলকে রখে দিতে বিশ্ব মুসলিমের ঐক্যের কোন বিকল্প নেই।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের গদ্দীনসিন পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন আরও বলেন- পবিত্র মাহে রমজানের ১৭ তারিখ বদরে অর্জিত মুসলমানদের মহা বিজয় হয়েছিল। সেদিন সামরিক শক্তিতে নয় বরং ঈমানী বলে বলীয়ান হওয়ার কারনেই বিজয় সাধিত হয়েছিল। বদর আমাদের প্রেরণা, বদর আমাদের চেতনা, বদর আমাদের অনুভূতি। এটাকে ভুল প্রমাণ করতেই ওরা বদর দিবসকে এ ন্যাক্কারজনক হামলার জন্য বেছে নিয়েছে। মূলত ওরা বিশ্ব মোড়ল আমেরিকার ইন্ধনেই এ দুঃসাহস দেখাচ্ছে। কিন্তু মুসলিম বিশ^ ছাড়া আমেরিকা অচল। তাই মুসলিম ঐক্যই আমেরিকা ইয়াহুদীদের কুমতলব রুখতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন- প্রথম বিশ্বযুদ্ধে তুর্কী সালতানাতের পতনের পর হতে অদ্যবধি শতবছর পেরিয়ে গেলেও যুদ্ধ শেষ হয়নি। ওরা ইসরাইলকে অবৈধভাবে মুসলিমদের ঘাড়ের ওপর চাপিয়ে দিয়ে অঘোষিত ক্রুসেড চালিয়ে যাচ্ছে। তাদেরকে প্রতিহত করা আমাদের ঈমানী দায়িত্ব। প্রতীক্ষার প্রহর আর কত লম্বা হবে? যখন আরেকজন খলীফা ওমর অথবা সালহউদ্দীনের আগমন ঘটবে। যার হাতে মুক্ত হবে বায়তুল মুকাদ্দাস আর ফিলিস্তিনীরা পূণর্বাসিত হবে তাদের বাপ দাদার বাস্তভিটায়।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments