ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। আশুগঞ্জ উপজেলার দূর্গাপুরে এ ঘটনা ঘটে। তারা হলো ইয়াসিন খান (৭) ও মোরসালিন খান (৫)। তারা উপজেলার দূর্গাপুর গ্রামের ইটভাটা শ্রমিক সুজন খানের ছেলে। ইয়াসিন খান স্থানীয় দূর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর শিক্ষার্থী। লিমা-সুজন দম্পত্তির দুই ছেলে সন্তানই ছিল। দু’সন্তানের মৃত্যুতে পরিবারের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে।
পরিবারের সদস্যরা জানায়, গত দুই দিন যাবত ছোট ছেলে মোরসালিন খানের জ¦র উঠে। এর আগে থেকেই বড় ছেলে ইয়াসিন খানেরও জ¦র ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুদের মা লিমা বেগম দাদিকে বাড়ির পাশের বাজারে মাঈন উদ্দিনের ঔষধের দোকান “মা ফার্মেসী” থেকে নাপা সিরাপ আনতে পাঠান। তাৎক্ষনিক দাদি সিরাপ এনে দুই শিশুর মায়ের কাছে দেন। এ সময় মা শিশু দুটিকে নাপা সিরাপ খাওয়ান। ঔষধ খাওয়ানোর কিছুক্ষন পরই দুই শিশুই বমি করে এবং অস্বস্তি বোধ করে। অবস্থার অবনতি হলে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর উন্নত চিকিৎসা জন্য জেলা সদর হাসাপাতালে পাঠালে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে নিয়ে আসার পর রাত ৯টায় বড় ভাই ইয়াসিন খানের মৃত্যু হয় এবং রাত সাড়ে ১০টায় ছোট ভাই মোরসালিন খানের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই ঔষধের দোকান “মা ফার্মেসী” মালিক মাঈন উদ্দিন পলাতক রয়েছে। তবে সিরাপটির মোড়কে ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, রাত ১টায় শিশু দুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঔষধের সিরাপটি জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments