সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের নবাগত জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগমের সাথে প্রেসক্লাব জামালপুর ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানি, প্রেসক্লাব জামালপুরের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মিলন, নেটওয়ার্কের সহ-সভাপতি এম সুলতান আলম, প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ, বিটিভির সাংবাদিক তানিয়া আক্তার, যমুনা টিভির সাংবাদিক সাগর ফারাজি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক সাইমুম সাব্বির শোভন প্রমুখ।
এসময় প্রেসক্লাব জামালপুরের সহ-সভাপতি সাঈদ পারভেজ তুহিন, নেটওয়ার্কের সহ-সভাপতি মো. আরিফুজ্জামান আকন্দ, সময়ের আলোর সাংবাদিক মোস্তাফিজুর রহমান কাজল, দেশ রুপান্তরের সাংবাদিক ময়না আকন্দ, দৈনিক সবুজ বাংলার সাংবাদিক সুমন মাহমুদ, দৈনিক স্বাধীন ভোরের সাংবাদিক মাহমুদুল হাসান মুক্তাসহ প্রেসক্লাব জামালপুর ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক জেলার সার্বিক সমস্যা এবং সমাধানের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments