কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ ১০ বছর পর উন্মুক্ত হলো ফরিদগঞ্জ খাল। প্রায় এক কিলোমিটার খালের ১১টি অবৈধ বাঁধ অপসারন করে দিয়েছে প্রশাসন। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফরিদগঞ্জ গ্রামে খালের উপর ওই বাঁধগুলো কেটে দেয়া হয়। বাঁধ অপসারণ করে খালটি উন্মুক্ত করে দেয়ায় ওই এলাকায় কৃষকের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
উপজেলা ইউনিয়ন ভূমি উপ সহকারি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.কাইউম বলেন, একটি মহল সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছে। এর ফলে কৃষকদের কৃষিকাজে বিঘœ সৃষ্টি হয়। এ অবৈধ বাঁধগুলো অপসারনের জন্য ভুক্তভূগী মো.আক্তাররুজ্জান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেন। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে সরেজমিনে গিয়ে তদন্ত করে অবৈধ বাঁধগুলো কেটে জনসাধরনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বলেন, কৃষকদের অভিযোগের ভিক্তিতে খালটির উপর অবৈধ ভাবে নির্মিত বাঁধ গুলো অপসারন করা হয়েছে। এ ধরণের সরকারি সকল সম্পদ পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
স্টাফ রিপোর্টার: ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উ ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
সব মন্তব্য
No Comments