বরিশাল অফিস: ঝালকাঠির নলছিটি উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে এক নারীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ছাবিনা বেগম (৩৪) স্থানীয় শুকুর আলী হাওলাদারের মেয়ে। তিনি ওই কেন্দ্রের ভোটার বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঝালকাঠি) মুক্তা রানী। আদালত সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রে ভোট দেওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে পরিচয় ও তথ্য যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে নির্বাচনী আইন অনুযায়ী তাৎক্ষণিক দণ্ড দেওয়া হয়।
আদালত আরও জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ৭৪(৫) ধারা অনুযায়ী তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। নির্ধারিত অর্থদণ্ড পরিশোধ না করলে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর হবে।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments