নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে জুয়া খেলার সময় ৭ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, জুয়া সামগ্রী তাস, মোবাইল ফোন ও মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। বুধবার দিনগত গভীর রাতে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়েনর চুচুলী বটতলী গ্রামের জনৈক জুয়াড়ী জসিম উদ্দীন ওরফে লিটনের বাড়ী হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী গ্রামের মৃত আঃ সামাদের পুত্র সিরাজুল ইসলাম (৩৫), পাশ্ববর্তী ঠাকুরগাও জেলার মোলানখুড়ী গ্রামের তরমুজ আলীর পুত্র আবুল কালাম (৩২), একই জেলার রুহিয়া চাপাতী গ্রামের মসলিম উদ্দীনের পুত্র মোজাম্মেল হক (৩০), পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার দঃ দূর্গাপুর গ্রামের সফিকুল ইসলামের পুত্র আইনাল হক (৩৩), চুচুলী বটতলী গ্রামের দুলাল হোসেনের পুত্র সোহাগ হোসেন (২২), চামেশ্বরী গ্রামের মৃত রবিন্দ্র নাথের পুত্র পলাশ (২৮) ও চুচুলী গ্রামের মৃত আঃ রশিদের পুত্র জসিম উদ্দীন ওরফে লিটন (৩৬)। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনি এসআই দীপেন্দ্র নাথের নেতৃত্বে এসআই প্রহল্লাদ ও এস আই পরিতোষ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার দিনগত গভীর রাতে চুচুলী বটতলী গ্রামের জনৈক জুয়াড়ী জসিম উদ্দীন ওরফে লিটনের বাড়ীতে এক ষাড়াশী অভিযান পরিচালনা করা হয়। কয়েকজন ধূর্ত জুয়াড়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে গেলেও উল্লেখিত ৭ জুয়াড়ীকে জুয়া খেলার সময় হাতে-নাতে আটক করেন। এসময় পুলিশ নগদ প্রায় ২৬ হাজার ২শত টাকা, কিছু জুয়া সামগ্রী তাস, ৬টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন এবং পঞ্চগড়-হ ১১-৬২৪৯ নাম্বারের লাল রংয়ের একটি গ্লামার ১০০ সিসি, নাম্বার বিহীন কালো রংয়ের একটি গ্লামার ১০০ সিসি, ঠাকুরগাও-হ ১৩-২৮৪৯ নাম্বারের লাল রংয়ের একটি হিরো, নাম্বার বিহীন লাল রংয়ের একটি হিরো, নাম্বার বিহীন কালো রংয়ের একটি টিভিএস মেট্রো ১০০ সিসি, নাম্বার বিহীন কালো রংয়ের একটি সিডি-৮০সিসি মোটর সাইকেল জব্দ করা হয়। এস আই দীপেন্দ্র নাথ জানান, জুয়া আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments