উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাঠে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা। প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা (এলডিডিপি) ডাঃ জেরিন জামান ওনির সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, ভেটেরিনারি সার্জন ডাঃ সব্য সাচী দাস প্রমুখ। প্রাণিসম্পদ প্রদশর্নী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার খামারিগণ উপস্থিত ছিলেন। দুপুরে অনুষ্ঠান শেষে খামারিদের মধ্যে পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments