ডেস্ক রিপোর্ট: ২০১৯ সালে অ্যামাজন প্রাইমে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘ফোর মোর শর্টস প্লিজ!’। পরের বছরই আসে দ্বিতীয় কিস্তি। মুক্তির পর থেকেই খোলামেলাভাবে যৌনতা তুলে ধরায় অনেক দর্শক সিরিজটির সমালোচনা করেন। কোনো কোনো সমালোচক সিরিজটির নাম দেন ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’র ‘দেশি সংস্করণ’। তবে সমালোচনা হলেও মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায় ‘ফোর মোর শর্টস প্লিজ!’ প্ল্যাটফর্মটির সবচেয়ে বেশি দেখা সিরিজের একটি হিসেবে স্বীকৃতি পায়। ২০২০ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় সিজন নিয়েও একই বিতর্ক হলেও সেটি দর্শকেরা পছন্দ করেন। তৃতীয় সিজন মুক্তির আগেও সিরিজটি নিয়ে তৈরি হয়েছে একই বিতর্ক।
‘ফোর মোর শর্টস প্লিজ!’—এর তৃতীয় কিস্তি মুক্তি পাওয়ার কথা ২১ অক্টোবর। এর আগে মুক্তি পাওয়া ট্রেলার দেখে অনেক দর্শকই মন্তব্য করেছেন, সিরিজটিতে যৌনতা ছাড়া কিছু নেই। দর্শকের এমন প্রতিক্রিয়া নিয়ে মুখ খুলেছেন সিরিজের অভিনেত্রীরা।
‘ফোর মোর শর্টস প্লিজ!’—এ অভিনয় করেছেন সায়নী গুপ্ত, বানি জে, কীর্তি কুলহারি ও মানবী গাগরু।
দর্শকের প্রতিক্রিয়া নিয়ে কীর্তি কুলহারি বলেন, ‘যৌনতা এ সিরিজের বড় অংশজুড়ে আছে। কেবল তো এ সিরিজ নয়, দুনিয়াজুড়েই যৌনতা গুরুত্বপূর্ণ ব্যাপার।’ তবে অভিনেত্রী বলেছেন, সিরিজটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া মাথা পেতে নিতে প্রস্তুত তাঁরা। কীর্তি বলেন, সবাই নিজেদের মতপ্রকাশের অধিকার আছে।
তবে আরেক অভিনেত্রী সায়নী গুপ্ত মনে করেন, মানুষের সমালোচনার বড় কারণ অন্য। তাঁর মতে, সিরিজটিতে নারীরা যে নিজেদের সঙ্গী নিজেরাই বেছে নিচ্ছেন, সেটা নিয়েই অনেকের আপত্তি। তিনি জানান, তাঁর সার কথা হলো, নারীদের যৌন স্বাধীনতা নিয়ে কথা বলতে গেলে সমালোচনা হবেই।
প্রথমআলো
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments