অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর–৩ আসনে ধানের শীষের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপি নেত্রী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আমার এখন একটাই কাজ—ফরিদপুরবাসীর উন্নয়ন এবং ফরিদপুরবাসীর ভালো থাকা। এই ফরিদপুর হবে আপনাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য। আপনাদের সন্তানেরা এখানে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবে। নেতা এবং সাধারণ জনগণের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না।”
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এমপি নির্বাচিত হওয়ায় কর্মী–সমর্থকদের ফুলেল শুভেচ্ছার জবাবে নায়াব ইউসুফ এসব কথা বলেন।
তিনি সেখানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, “এই নির্বাচনে আপনারা আমাকে যে সাহায্য করেছেন, তা আমি আজীবন মনে রাখব। আপনারা ফরিদপুরের বুকে বীরদর্পে এবং সাহসের সাথে ঘুরতে পারবেন। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনারা মনে রাখবেন, এখানে আপনাদের অভিভাবক নায়াব ইউসুফ। আমি আপনাদের বোন, আমি আপনাদের সন্তান। ফরিদপুরবাসীর উন্নয়ন নিশ্চিত করেই আমি আমার নেতৃত্ব শেষ করব। তার আগে কেউ আমার নেতৃত্ব শেষ করতে পারবে না।“
জয়ী নায়াব ইউসুফ আরও বলেন, “ফরিদপুরবাসীকে যখনই ডেকেছি, তখনই পাশে পেয়েছি। এই ফরিদপুরবাসী ময়েজ মঞ্জিলকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে, নায়াব ইউসুফকে ভালোবাসে। আমি একটি বৈষম্যহীন ফরিদপুর গড়ে তুলব। আমাদের মনটা বড় রাখতে হবে। সকলে মিলে আমরা একটি সুন্দর ফরিদপুর গড়ব। ফরিদপুরের প্রতিটি কোনায় উন্নয়নের ছোঁয়া লাগবে।“
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “তিনি আমাকে যোগ্য মনে করেছেন বলেই মনোনয়ন দিয়েছেন। ফরিদপুরের উন্নয়নে যেন তাঁর ভূমিকা থাকে, সেজন্য আমি তাঁর সাহায্য চাই।” তিনি অভিযোগ করে বলেন, “আমি যেন এমপি না হতে পারি সেজন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আল্লাহ আমার ভাগ্যে রেখেছেন, তাই কেউ এ বিজয় রুখে দিতে পারেনি।“
তিনি আরও বলেন, “আমাকে দুর্বল করা মানে বিএনপিকে দুর্বল করা, ফরিদপুরবাসীকে দুর্বল করা এবং উন্নয়ন ব্যাহত করা। কোনো ষড়যন্ত্র দেখলে বুঝবেন সেটা শুধু আমার বিরুদ্ধে নয়, দলের বিরুদ্ধে। আমার পরিবার নিঃস্বার্থভাবে আপনাদের সেবা দিয়েছে। আপনাদের কাছে অনুরোধ, সকল ষড়যন্ত্র রুখে দেবেন।“
এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও বিএনপির অঙ্গ ও সহোযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ফরিদপুর-৩ আসনের বিভিন্ন এলাকার ভোটার ও সমর্থকদের বেশ বড় অংশ দেখা যায়।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments