বরিশাল অফিস: শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালবাসা অর্জন করুন’ দেশনায়েক তারেক রহমানের এই বানী সামনে রেখে কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, জিয়া পরিবার কখনো অণ্যায়ের সাথে আপোস করে নাই। আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাই নাই।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ স্বৈরাচার সরকার কীভাবে পালিয়ে গেছে, সেই সাথে তার লোকজন পালাতে গিয়ে কীভাবে মারা যায় ও ধরা খায়। আগামীতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে। সেই জন্য যুবদল এমন কোন কাজ করবেন না, যাতে করে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার হাজার মাইল দুরে বসে বিএনপির নেতৃত্ব ও পরিচালনা করছেন উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমানে আমরা একটি অন্তবর্তীকালীন সরকারের সময় পার করছি। তাই দেশনায়ক তারেক রহমান বিএনপি ও যুবদলকে একটি শক্তিশালী মাঠের দল হিসাবে গড়ে তুলতে চায়, যুবদল সবসময়ে রাজনীতিতে একটি বড় ভূমিকা পালন করে।
এসময় তিনি দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিনের উপর হামলা ও যুগান্তর ফটো সাংবাদিক শামীম আহমেদকে পুলিশ কর্তৃক নির্যাতনের জন্য নিন্দা ও প্রতিবাদ জানান।
রোববার (১ সেপ্টেম্বর) বিকালে বরিশাল বিভাগীয় যুবদলের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে তিনি একথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় যুবদল সহ সভাপতি এ্যাড, এইচ এম তছলিম উদ্দিন, বিভাগীয় যুবদল সহ সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পিপলু, জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম জাহান, বরিশাল উত্তর জেলা যুবদল সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ সহ বরিশাল বিভাগীয় যুবদল নেতৃবৃন্দ।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেরনশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলা ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল বুধবার (২০মে) দুপুরে উপজেল ...
সব মন্তব্য
No Comments