ডেস্ক রিপোর্ট: বিশ্ববাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছে। ডিজেল ও কেরোসিনে ১ টাকা পয়সা এবং পেট্রোল ও অকটেন ১ টাকা মূল্য কমানো হয়। নির্ধারিত এই মূল্য ১ মে থেকে কার্যকর করা হবে।
বুধবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নোবেল দে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।আজ এসংক্রান্ত এক প্রজ্ঞাপনও জারি করে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানী ও খনিজ বিভাগ।
সরকার গত মার্চ, ২০২৪ হতে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে। তারই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে মূল্য পুননির্ধারন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় ভোক্তা পর্যায় ডিজেল ও কেরোসিনের মূল্য লিটার প্রতি ১০৫ টাকা হতে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা নির্ধারন করা হয়েছে। পেট্রোলের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১২২ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১২১ এবং অকটেনের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১২৬ টাকা হতে ১ টাকা কমিয়ে লিটার প্রতি ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments