লন্ডন থেকে ঢাকা
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৭ বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বপরিবারে বর্তমানে লন্ডনের হিথ্রাে বিমানবন্দরে অবস্থান করছেন তিনি। সেখান থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে।
বিএনপি সূত্র জানায়, নির্ধারিত ফ্লাইটে আজ ২৫ ডিসেম্বর তিনি ঢাকা হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তার সঙ্গে স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান রয়েছেন।
তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাকে স্বাগত জানাতে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানবন্দর ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পর তার দেশে ফেরা দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। দলীয় সূত্রে জানাগেছে, দেশে ফিরে তিনি শিগগিরই দলীয় ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
চট্টগ্রাম অফিস: বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ বন্দরনগরী চট্টগ্রামে মহানগর ...
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
সব মন্তব্য
No Comments