বরিশাল অফিস: পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ আটজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে জেলা সদরের কদমতলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পিরোজপুর অফিস এতথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, বুধবার রাত সোয়া ২টার দিকে প্রাইভেট খালে পড়ে যাওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে পিরোজপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এসময় প্রাইভেট কারের ভীতর থেকে ৮জনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে এক্ই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন- মো. মোতাহার (৪৫), তার স্ত্রী সাবিনা (৩৬), তাদের কন্যা মুক্তা (১০) ও ছেলে শোয়াইব (২)। মরদেহগুলি পিরোজপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।
জানাগেছে, নিহতরা কুয়াকাটা ভ্রমণ শেষে এলাকায় ফিরছিলেন।
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সব মন্তব্য
No Comments