নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও কর্মী সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. বাহার উদ্দিন মজুমদার। সভাপতিত্ব করেন নেত্রকোণা এরিয়া প্রধান ও ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. পারভেজ উল্লাহ খান।
অনুষ্ঠানে মোট ৮৮ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়। এ সময় তিনজন গ্রাহকের হাতে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা প্রতিষ্ঠানের ৪২ বছরের অগ্রযাত্রা ও সাফল্য তুলে ধরে গ্রাহকসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments