আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতীতে পিকনিকের বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমরে মুচরে গিয়ে ৪ মাসের এক শিশু সন্তান নিহত ও আহত হয়েছে ৩ জন। ঘটনাটি ঘটেছে ১১ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে ঝিনাইগাতী-গজনী সড়কের শালচূড়া এলাকায়। আহতরা হলো- মোছাঃ রুজিনা (২৫), মোছাঃ হাসনা (৪০) ও অটো ড্রাইভার বাবুল মিয়া (৩৫)। জানা যায়, কেন্দুয়া ধনবাড়ী থেকে একটি বাস পিকনিকের উদ্দেশ্যে গজনী অবকাশে আসার পথে ঝিনাইগাতী-গজনী সড়কের শালচূড়া নামক স্থানে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকে থাকা ৪ মাসের শিশু সন্তান ও ইজিবাইকের চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। দ্রুত ঝিনাইগাতী ফায়ার সার্ভিস এর একটি দল আহতদেরকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ফায়ার সার্ভিসের মাধ্যমে দ্রুত শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ মাসের শিশু সন্তানটি মারা যায়। বন ভোজনে আসা বাসের যাত্রীদের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। ইজিবাইকটি ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া থেকে যাত্রী নিয়ে আসছিল বলে জানা যায়।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments